প্রিন্ট এর তারিখঃ May 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 13, 2026 ইং
ভূরুঙ্গামারীতে উপজেলা জামায়াতের আমীরের জানাযা অনুষ্ঠিত

কফিলুর রহমান (ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম): কুড়িগ্রামের
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমীর আনোয়ার হোসেন(৬৫) চিকিৎসাধীন অবস্হায় প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতাল রংপুরে ১৩ই মে/২০২৬ রোজ বুধবার সকাল ৭ টায় ইন্তেকাল করেন।
তাঁর মৃত্যুতে সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক , সামাজিক ও স্বেচ্ছাসেবি সংগঠন গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আজ বুধবার বিকেল ৪ ঘটিকায় সোনাহাট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এক শোক বাণীতে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, প্রবীণ রাজনীতিবিদ আনোয়ার হোসাইন ইসলাম ইসলামী আন্দোলনের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তিনি বহু সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।
উক্ত জানাজায় উপস্হিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান সরকার স্বপন
উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মিজানুর রহমান, সাবেক উপজেলা আমীর মাওলানা রুহুল আমীন হামিদী,এনসিপির উপজেলা মুখ্য স্বমন্নয়ক মাহফুজুল ইসলাম কিরণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা আমির মুফতি ওমর ফারুক, শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা এলামনাই এসোসিয়েশন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪